🎀রংধনু🎀
(ছড়াটি এক নিঃশেষে কাটো।)
মোহাম্মদ তাজুল ইসলাম
রংধনুতে সাতটি রং
রোদ বৃষ্টি আঁকে
খুকুমণির চোখ জুড়ালো
নানা রঙের ঝাঁকে ।
মেঘলা দিনে যুগল বেঁধে
কেকা কেকা ডাকে,
আনন্দতে নাচে ময়ূর
গহীন বনে থাকে।
ফুঁপে-ফিকে, কান্না- জিদে
অশ্রু রাশি রাশি,
মায়ের স্নেহের বুক জুড়ালো
ফুটলো মুখে হাসি ।।


Post a Comment
0Comments